বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব মাদুরো ও তার স্ত্রী মার্কিন যুদ্ধজাহাজে, নেওয়া হচ্ছে নিউইয়র্কে
logo

মাদুরো ও তার স্ত্রী মার্কিন যুদ্ধজাহাজে, নেওয়া হচ্ছে নিউইয়র্কে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর সর্বশেষ অবস্থান । বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর হেফাজতে রয়েছেন তারা। ইউএসএস ইও জিমা যুদ্ধজাহাজে করে তাদের যুক্তরাষ্ট্রে নেওয়া হবে।

শনিবার (৩ জানুয়ারি) সংবাদমাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারেএ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ডেল্টা ফোর্স আটক করে তুলে নিয়ে যায়।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, বর্তমানে ওই যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চল থেকে বেরিয়ে নিউ ইয়র্কের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু ক্যারিবিয়ান অঞ্চল বিশাল, তাই জাহাজটির ভ্রমণ কিছু সময় নেবে।

তিনি আরও বলেন, যখন জাহাজটি মার্কিন জলসীমায় প্রবেশ করবে, তখন মাদুরোকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হতে পারে।

এরপরই ট্রাম্প ট্রুথ সোশালে একটি নতুন ছবি শেয়ার করেছেন, যাতে তিনি বলেছেন ‘নিকোলাস মাদুরোকে ইউএসএস ইও জিমার বোর্ডে দেখাচ্ছে।’

এটি সেই জাহাজ যেটি তিনি আগে ফক্স নিউজকে জানিয়েছিলেন ভেনেজুয়েলার নেতাকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসছে।

ছবিটিতে মাদুরোর মতো একজনকে দেখা যাচ্ছে, যে চোখের মাস্ক এবং হেডফোন পরেছে এবং ধূসর ট্র্যাকসুট পরেছে।

এদিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রে এনে আমেরিকান আইনের আওতায় নিয়ে আসা হবে এবং এ প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করার আশা করা হচ্ছে। এই ঘটনা সম্ভবত আগামী সপ্তাহের শুরুতে বাস্তবায়িত হতে পারে।

ট্রাম্প বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন এবং ক্রিসমাস ও নতুন বছর উদযাপন করছেন। তবে আগামীকাল সন্ধ্যায় তিনি হোয়াইট হাউজে ফিরবেন। ট্রাম্প আগামী কয়েক ঘণ্টার মধ্যে একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য গলফ থেকে বিরতি নেবেন।

ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ প্রধানদের প্রধান এবং যুদ্ধ সচিব পিট হেগসেথও থাকবেন, যারা ট্রাম্পের অনুমোদনের পর এই বিশেষ অভিযানটি সমন্বয় করেছিলেন।

খুঁজুন