বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ *মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী শিপন হাওলাদার গ্রেফতার করেছে র‌্যাব-১০।*
logo

*মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী শিপন হাওলাদার গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর আভিযানিক দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি *মো: শিপন হাওলাদার (৩৫)’কে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা* থেকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় *অদ্য ২২/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.৪৫ ঘটিকার সময়* র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা ভাগ্যকুল খালপাড় এলাকায়* পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ২০(৬)১৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এর সাজাপ্রাপ্ত আসামি *মো: শিপন হাওলাদার (৩৫),* পিতা- মো: গিয়াস উদ্দিন হাওলাদার, সাং- ভাগ্যকুল মান্দ্রা, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

খুঁজুন