বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রনি ঘোষ গ্রেফতার
logo

মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রনি ঘোষ গ্রেফতার

অদ্য ৩০/০৭/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতোয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার কোতোয়ালী থানার মামলা নং- ৭৮, তারিখ- ২৭/০৭/২০১৮ ; ধারা- ১৯(১) এর ৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সালের ১০ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি রনি ঘোষ (৩৪), পিতা- সুশীল ঘোষ, সাং- গোয়ালচামট খোদাবক্স রোড, থানা- কোতোয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন