বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ (এক) জন আসামী গ্রেফতার
logo

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ (এক) জন আসামী গ্রেফতার

এন্টি টেররিজম ইউনিট, রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ২২.১৫ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) এর সদর থানাধীন সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম— মো: রবিউল হাসান (২৪), পিতা—মো: আইয়ুব আলী, গ্রাম—লতাবর, থানা—কালীগঞ্জ, জেলা—লালমনিরহাট। 

গ্রেফতারকৃত আসামী মো: রবিউল হাসান লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ থানার মামলা নং—০৩, তারিখ ০১/০২/২০২২ খ্রিস্টাব্দ, ধারা— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ) এর পলাতক আসামী। 

বিজ্ঞ জেলা ও দায়রা জজ, লালমনিরহাট মামলার বিচারকার্য শেষে ০৩/০৭/২০২৫ খ্রিস্টাব্দে আসামী মো: রবিউল হাসানকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/— টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানপূর্বক গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। 

এছাড়াও মো: রবিউল হাসান রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় রুজুকৃত একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামী। 

গ্রেফতার এড়াতে মো: রবিউল হাসান গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। কালীগঞ্জ থানার অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউ নিজস্ব নজরদারী ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামীকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আসামীকে জিএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 


খুঁজুন