বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
অপরাধ মাদক মামলার যাবজ্জীবন সাজাপাপ্ত পলাতক আসামী মাইনুদ্দিন মোহন গ্রেফতার
logo

মাদক মামলার যাবজ্জীবন সাজাপাপ্ত পলাতক আসামী মাইনুদ্দিন মোহন গ্রেফতার

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল জানতে পারে যে, ২০১৮ সালের ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করায় ধৃত মাইনুদ্দিন এর বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। পরবর্তীতে ২৮ মে ২০২৪ তারিখ অতিরিক্ত মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা কর্তৃক আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করলে ধৃত আসামি বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে। 

এক পর্যায়ে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-৮, বরিশাল এর নিকট তথ্য প্রেরণ করে এবং র‍্যাব-৮ এর একটি আভিযানকি দল র‍্যাব-৩ এর তথ্যর ভিত্তিতে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন এলাকায় ০৩ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১৪৫০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১। মোঃ মাইনুদ্দিন মোহন (৩০), পিতাঃ মোঃ সেলিম, সাং- ওহাব কলোনী, থানা-সবুজবাগ, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন