বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী অশান্ত হাওলাদার গ্রেফতার
logo

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী অশান্ত হাওলাদার গ্রেফতার

অদ্য ২৭/০৭/২০২৫ তারিখ,  র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার মধুখালী থানার জিআর মামলা নং- ৩২৩/১৭; ধারা- ১৯(১) এর ৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সালের সাজা পরোয়ানাভুক্ত আসামি অশান্ত হাওলাদার (৩৬), পিতা- লব হাওলাদার, সাং- বেলেশ্বর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন