বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব মাদাগাস্কারে রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী
logo

মাদাগাস্কারে রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী

মাদাগাস্কারের সেনাবাহিনী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে। একজন কর্নেল ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এ ঘটনার আগে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ভোট দেন মাদাগাস্কারের সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে।তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা করেন রাজোয়েলিনা।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে। ফলে ভোটটি ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন তিনি।

এরপরেই সেনাবাহিনীর ক্ষমতা দখলের খবর জানা যায়। এদিকে, দেশ ছেড়ে পালানোর গুঞ্জনের মধ্যেই ফেসবুক লাইভে এসে ‘বিস্ফোরক মন্তব্য’ করেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। জানিয়েছেন, তার ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা এবং অভ্যুত্থানের আশঙ্কার কারণে তিনি বর্তমানে একটি ‘নিরাপদ স্থানে’ রয়েছেন।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল।

৫১ বছর বয়সী রাজোয়েলিনা তার অবস্থান প্রকাশ না করলেও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ফরাসি সামরিক প্লেনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের দাবিতে মাদাগাস্কারে ব্যাপক বিক্ষোভ চলছে।

ভাষণে তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমাকে হত্যা ও অভ্যুত্থানের চেষ্টা চলছে। জীবন রক্ষার্থে আমাকে নিরাপদ স্থানে যেতে বাধ্য হতে হয়েছে। তিনি আরও যোগ করেন, এ সমস্যার একমাত্র সমাধান হলো দেশের বর্তমান সংবিধান মেনে চলা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন