বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা
logo

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।

 আজ শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

এর আগে গত ৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার চিকিৎসা ও পারিবারিক দেখভালের জন্যই মূলত তিনি ওই সময় দেশে এসেছিলেন।

এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার অংশ হিসেবে এরই মধ্যে তিনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন। পরিবারের তিন সদস্যসহ মোট ৬ জনের জন্য বিমানের টিকিটও কেটেছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। ২৪ ডিসেম্বর তিনি দেশের উদ্দেশে রওনা করবেন এবং বিমানটি ঢাকায় অবতরণ করবে পরদিন (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে।

খুঁজুন