বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় লাইসেন্স ছাড়া বাজার পরিচালনা করলে ব্যবস্থা নেবে ডিএসসিসি
logo

লাইসেন্স ছাড়া বাজার পরিচালনা করলে ব্যবস্থা নেবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) লাইসেন্স ছাড়া বাজার পরিচলনা করলে ব্যবস্থা গ্রহণ করবে । বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ডিএসসিসি।

 বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা) প্রবিধানমালা, ২০২২- এর আলোকে সরকার ব্যতীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধিক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন কোনো জমি, স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো বা খোলা জায়গা, যে স্থানে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতার মধ্যে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, শাক-সবজি, পানীয়, পশু-পাখিসহ দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পূর্বনির্ধারিত অথবা দর কষাকষির মাধ্যমে ক্রয়-বিক্রয় সম্পাদিত হইয়া থাকে।

এমন ক্ষেত্রে (সুপারশপ ও শপিংমল ব্যতীত) বেসরকারি বাজার প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করতে হবে। অন্যথায় লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন এলাকায় বাজার প্রতিষ্ঠা ও পরিচালনা করলে তার বিরুদ্ধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯- এর ধারা ৯২- এর অধীন পঞ্চম তফসিলের ১ ও ৩ ক্রমিকে বর্ণিত অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।


খুঁজুন