বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা কুড়িগ্রাম সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক
logo

কুড়িগ্রাম সীমান্তে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জন আটক

বাবুল, কুড়িগ্রাম ব্যুরো:- কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩৬ রোহিঙ্গাসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ মে) সকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়াও রৌমারী থানা পুলিশ দুই রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে। আটকদের মধ্য রোহিঙ্গা নাগরিক ২২ ও বাংলাদেশি নাগরিক ৮ জন।

এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাটের নতুন বাজার নামকস্থান থেকে ১৪ রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন