বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে ।
আজ রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করা হচ্ছে, যা সমাজে বিশৃঙ্খলার কারণ হতে পারে। তিনি বলেন, ভিন্নমত যেন ফেৎনার জন্ম না দেয়, সে বিষয়ে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা মোকাবিলায় বিএনপি সবসময় সোচ্চার ছিল। তিনি আরও জানান, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। ক্ষমতায় গেলে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আলেম-ওলামাদের সমর্থনও চান তিনি।
-খবরপ্রতিদিন/ সি.ব