ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো দীর্ঘদিনের প্রেমিকা আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সারিয়েছেন।
বিষয়টি প্রকাশ পায় জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, যেখানে তিনি বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি দেখিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন, "ণবং ও ফড়"। জুয়েলারি বিশেষজ্ঞরা অনুমান করেছেন, আংটির ওজন প্রায় ১০–১৫ ক্যারেট এবং এর মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।
রোনালদো আগেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন। জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’তে তিনি বলেছিলেন, “যখন সেই সঠিক মুহূর্ত আসবে, তখনই হবে।” অবশেষে সেই দিন এসে গেছে।
২০১৬ সালে মাদ্রিদের একটি বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয় হয় এবং এরপর থেকে তাদের সম্পর্ক শুরু হয়। বর্তমানে তারা পাঁচ সন্তানের পিতামাতা।
ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন রোনালদো ও জর্জিনার বাগদানের পরবর্তী ধাপ—তাদের বিয়ে কবে এবং কোথায় হবে। জানা গেছে, ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিশ্বজোড়া আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠানটি হবে। তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে।
নিশ্চিতভাবে রোনালদো-জর্জিনার জীবনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়।