বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতীয় কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
logo

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার প্রায় পাঁচ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এনেছে । মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন নেভানোর কাজে তাদের ১৯টি ইউনিট অংশ নেয়। বস্তির ঘিঞ্জি পরিবেশ এবং তীব্র পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কর্মীদের।

ফায়ার সার্ভিস জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। ঘর হারানো এক বাসিন্দা লাভলী বেগম অসহায়ভাবে বলেন,সাত বছর ধরে এখানে থাকি। কিস্তিতে কেনা সব জিনিস পুড়ে ছাই হয়ে গেল। এখন আমরা পথেই বসে গেলাম।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন