বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি কপিলমুনিতে জামায়েত ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ করেন
logo

কপিলমুনিতে জামায়েত ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদের গণসংযোগ করেন

বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও দলটির খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ বলেছেন, “আমি আপনাদের সেবা করতে চাই। 

আসন্ন নির্বাচনে আমাকে বিজয়ী করলে পাইকগাছা কয়রায় ব্যাপক উন্নয়ন করবো। যে সব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি সেসব এলাকা অগ্রাধিকার ভিত্তিতে দেখবো। আপনাদের পাশে থেকে সুখ দুঃখের সাথী হতে চাই। 

গতকাল সোমবার ২২ ডিসেম্বর সকালে কপিলমুনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও আশপাশের কয়েকটি এলাকায় গণ সংযোগকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন,পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, জামায়েত ইসলামী পাইকগাছা উপজেলা শাখার নায়েবে আমীর মাওঃ বুলবুল আহম্মদ।

উপজেলা সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, সহ সেক্রেটারী মাওঃ আব্দুল খালেক, কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারী মোঃ আসাদুল ইসলাম, হরিঢালী ইউনিয়ন আমীর মাওঃ আতাউর রহমান।

কপিলমুনি ইউনিয়ন সেক্রেটারি রুহুল কুদ্দুস, সাবেক সেক্রটারী মোঃ মোস্তফা আল মাদানী, ওয়ার্ড সভাপতি মোঃ আসাদুল ইসলাম মিলন, মোঃ আসলাম বিশ্বাস, মোঃ ওবায়দুল ইসলাম, মোঃ জামাত আলী খাঁন, মোঃ মাকফার মোড়ল, মাওঃ আমিনুর রহমান সিরাজী, হাফেজ আরিফ বিল্লাহ, আব্দুল গফুর প্রমূখ।

খুঁজুন