বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো
অপরাধ খুলনর রুপসা আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডিবির অভিযানে গ্রেফতার
logo

খুলনর রুপসা আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডিবির অভিযানে গ্রেফতার

খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুজ্জামান বাবুল (৬৯) কে এমপি ডিবির অভিযানে গ্রেফতার করা হয়েছে।  

ডিবি সুত্র  জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা সদর থানাধীন ৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি,পাইওনিয়ার মহিলা কলেজের পূর্বপাশ হতে আশরাফুজ্জামান বাবুল (৬৯) পিতা-মৃত এমলাক উদ্দিন, মাতা-মৃত সায়রা বেগম, সাং-দেয়াড়া, পোস্ট-যুগিহাটি, ইউপি-আইচগাতি, ০৫ নং ওয়ার্ড, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-৮১/২ সাউথ সেন্ট্রাল রোড, ডাক্তার গলি, পাইওনিয়ার মহিলা কলেজের পূর্বপাশে, থানা-খুলনা সদর, মহানগর খুলনা’কে গ্রেফতার করে। 

আশরাফুজ্জামান বাবুল (৬৯) খুলনা জেলা কৃষকলীগের সভাপতি ও আইচগাতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। উক্ত আসামী খুলনা মহানগরীর আওয়ামীলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় অংশগ্রহণ করত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে।

 উক্ত আসামি  খালিশপুর থানার মামলা নং-০২, তারিখ-১৪/০৮/২০২৪ধারা১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩৮০/৪৩৬ /৪২৭/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর সন্দিগ্ধ  আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন