বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন
logo

খুলনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহম্পতিবার১৫ জানুয়ারি সকালে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

প্রধান অতিথি বলেন, প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইভেন্টে তাদের সুকুমার বৃত্তির চর্চা করে থাকে। আত্মবিশ্বস ও দক্ষতার সাথে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 

তাদের মন, মেধা ও সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে থাকে। তিনি আরও বলেন, আজকের এই জাতীয় শিক্ষা সপ্তাহ সফল করার জন্য প্রতিযোগীদের পেছনে যেসকল অভিভাবক ও শিক্ষার্থীরা নীরবে ফুল্গধারার মতো কাজ করেছেন তাদের অবদান অনস্বীকার্য। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস, এম সাজজাদ হোসেন। 

এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ জেলার ১১শত শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্টে অংশ নেন।

খুঁজুন