বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের
logo

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় মোসা.তনিমা তন্বীসহ অজ্ঞাত ০৭ থেকে ০৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুরে আহত মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে এই মামলা করেন। খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মোতালেবকে গুলির ঘটনায় তন্বীসহ ৮৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মোতালেবের স্ত্রী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তন্বীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তন্বী অসুস্থ বোধ করায় আজ বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এনসিপি নেতা মোতালেবের ওপর গুলিবর্ষণের ঘটনার পর থেকে আমরা মাঠে কাজ করছি। এ ঘটনায় ওই বাড়ির বরাদ্দ থাকা তন্বীকে আমরা আইনের আওতায় এনেছি। 

জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেন, ঘটনার আগের রাতে ৩ জন সেখানে ছিল। ঘটনার দিন ভোরে ০৭ থেকে ০৮ জন সন্ত্রাসী এসে মোতালেবকে জিম্মি করে। তাকে মারধর করে.হাত-পা বাঁধে এবং তার কাছ থেকে টাকা দাবি করে। 

এটা আমরা জানতে পেরেছি।বাদীর দেওয়া তথ্যমতে. সন্ত্রাসীরা মোতালেবের কাছে বলে তোমার কাছে ১০ হাজার পিস ইয়াবা আছে এবং তাকে ভয় দেখানোর জন্য তারা গুলি করে।

 গুলির পর ঘটনাস্থল ত্যাগ করে। পরে মোতালেবের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তি ছিল তাকে হাসপাতালে নিয়ে যায়। যেসব সন্ত্রাসীরা গুলি করেছে এবং যারা তার কাছে টাকা চেয়েছিল.স্বল্প সময়ের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার করবো।

খুঁজুন