বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজনীতি খুলনায় দুর্বৃত্তের গুলিতে এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে
logo

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে

 খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে মোঃ মোতালেব সিকদার (৪২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক বলে জানা গেছে।

আজ সোমবার ২২ ডিসেম্বর বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মোতালেব সিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার মাথার সিটি স্ক্যানের পরামর্শ দেন। পরে তাকে খুলনা নগরীর শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

আহত মোতালেব সিকদার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত মুসলিম শিকদার।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে হামলাটি থানার কোন নির্দিষ্ট এলাকায় সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খুঁজুন