বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা খুলনায় বৃক্ষমেলা উপলক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত
logo

খুলনায় বৃক্ষমেলা উপলক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত

আগামী ৭ জুলাই থেকে ২১ দিনব্যাপী খুলনা সার্কিট হাউজের মাঠের টেনিস গ্রাউন্ডের পাশে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০২৫ আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে গঠিত প্রচার উপকমিটির সভা আজ মঙ্গলবার ০১ জুলাই দুপুরে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসে অনুষ্ঠিত হয়। 

বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা কমিটির আহবায়ক ও বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, দৈনিক আমার দেশ পত্রিকার খুলনার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের ভ্রমন সহকারী ও বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ ফজলুল হক-সহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সভায় জানানো হয়, আগামী ৭ জুলাই বিকাল চারটায় বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। সরকারি ছুটির দিন-সহ মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ১০টি স্টলসহ মোট ৬০টি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রয় করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন