বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ খুলনার তেরখাদায় কুপ্রস্তাবে অস্বীকার করায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে
logo

খুলনার তেরখাদায় কুপ্রস্তাবে অস্বীকার করায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে

এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. গোলাম রসুল (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ০২ আগস্ট  দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনিসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, গোলাম রসুল ভুক্তভোগী গৃহবধূর আত্মীয় এবং তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। 
গৃহবধূ প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই দুপুরে সুযোগ বুঝে তিনি ভুক্তভোগীর বসতঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় পরদিন শুক্রবার তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী মামলা রুজু করা হয়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, 'ভুক্তভোগী গৃহবধূর স্বামীর খালাতো ভাই তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। 

রাজি না হওয়ায় সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে।' ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন