বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা খুলনার শুটিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার
logo

খুলনার শুটিং ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

খুলনা নগরীর শান্তিধাম মোড়ের মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের কনফারেন্স রুমে খুলনা ব্লাড ডোনার ক্লাবের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুর ২৪ জুলাই দুপুর ১২ টায় ৩৬ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মহুতিদানকারীদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন,  স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন সময়োপযোগী ও মানবিক একটি পদক্ষেপ। 

বিনামূল্যে রক্তদানের মাধ্যমে বহু অসহায় মানুষের জীবন রক্ষা পায়। এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। 

মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইফতেখার আলী বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং মেট্রোপলিটন শ্যূটিং ক্লাবের সহসভাপতি মোঃ ফখরুল আলম-সহ ক্লাবের বিভিন্ন পদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন