খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ ওরফে বিকুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার ১০ জানুয়ারি দিনগত রাত আনুমানিক ০১টার দিকে রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বিকুল উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি বি কোম্পানির ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে কদমতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ০২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ ওরফে বিকুল মারা যান।
ঘটনার খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি গ্রহণ করে। পুলিশের ধারণা করেন: পূর্ব শত্রুতা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,“ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।