বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা খুলনার রুপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ
logo

খুলনার রুপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ

অস্ত্রসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা স্থানীয় ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। আজ বুধবার ২৩ জুলাই সকাল পৌনে ৯টার দিকে ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ডোবা গ্রামের নিখিল দাসের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১) একই গ্রামের নিখিল মহলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নিপেন মহলী (৪১) এবং নতুন দিয়া গ্রামের মনোরঞ্জন মহান্তের ছেলে জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিত মহান্ত (৩০) 

রূপসা থানার সূত্রে জানা যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যায় ডোবা গ্রামে পথচারীদের অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পুলিশ অভিযান শুরু করে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর অভিযান চালায়।

পুলিশ জানায়, বুধবার সকাল পৌনে ৯টার দিকে ডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় অবস্থানকালে স্থানীয় জনতার সহায়তায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে নিপুন দাশের দেখানো মতে, তার মৎস্য ঘেরের একটি কুড়েঘর থেকে পলিথিনে মোড়ানো একটি ম্যাগজিনসহ ৭ ইঞ্চি লম্বা বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। 

অভিযানে আরও জব্দ করা হয়েছে একটি ২৪ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত রামদা এবং একটি স্টিলের চাকু।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে অস্ত্র সংগ্রহ করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন