বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা খুলনার রুপসা আইচগাতী নামক স্থানে ফয়সাল নামের এক যুবকের দুই পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা
logo

খুলনার রুপসা আইচগাতী নামক স্থানে ফয়সাল নামের এক যুবকের দুই পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়ারা এলাকায় ফয়সাল (২৫) নামের এক যুবকের দুই পা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে ফয়সাল বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তার দুই পায়ের জখম গুরুতর হওয়ায় রাতেই ঢাকায় পাঠানো হয়

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে কারা, কী কারণে এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।রূপসা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন