বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
জাতীয় খুলনার পশুর নদীর উপকূলীয় এলাকায় মিঠা পানির খনির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা
logo

খুলনার পশুর নদীর উপকূলীয় এলাকায় মিঠা পানির খনির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা

 খুলনার পশুর নদী সংলগ্ন উপকূলীয় অঞ্চলের মাটির গভীরে দুটি বিশাল মিঠা পানির ভাণ্ডারের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। 

কলাম্বিয়া ক্লাইমেট স্কুলের ল্যামন্ট-ডোহার্টি আর্থ অবজারভেটরির গবেষণায় জানা গেছে, কয়েক কিলোমিটার গভীরে থাকা এসব পানির উৎস প্রায় ২০ হাজার বছর আগের।

গবেষণায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উত্তর ও দক্ষিণ উপকূলীয় এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ দুটি মিঠা পানির স্তর শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ১০ বিলিয়ন ঘনমিটার সুপেয় পানি রয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই পানি ব্যবহার করা গেলে খুলনাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট অনেকটাই কমে আসতে পারে।

খুঁজুন