বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনার পাইকগাছা কপিলমুনিতে ডেকারেটার ব্যবসায়ী নাশকতা মামলায় আটক করেছে পুলিশ
logo

খুলনার পাইকগাছা কপিলমুনিতে ডেকারেটার ব্যবসায়ী নাশকতা মামলায় আটক করেছে পুলিশ

খুলনার পাইকগাছার কপিলমুনি বাজারের বিশিষ্ট ডেকারেটর ব্যবসায়ী ইউনুস আলী মোড়লকে  আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাঠি গ্রামের মোঃ কলিমুদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়লকে কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন আল-আমীন ডেকোরেটরের সামনে থেকে আটক করেন।

আটক ইউনুস মোড়ল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি নাশকতা সংক্রান্ত মামলা নং-৬(৮)/২৪।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

খুঁজুন