বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনার নগরীর আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ এক যুবক কে আটক করেছে
logo

খুলনার নগরীর আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ এক যুবক কে আটক করেছে

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। 

আজ সোমবার ১১ আগস্ট বেলা পৌ‌নে ১২টার দি‌কে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।

আটকের বিষয়টি নিশ্চিত করে এডিসি কোর্ট প্রসি‌কিউশন মোঃ হুমায়ুন ক‌বির বলেন, পৌনে ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। 

পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।

সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানায়, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়।
সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন