দুদকের মামলা ও পরবর্তীকালে বর্তমান সরকারের দুটি মামলায় জামিন পাওয়ার পরও আজ আরও একটি মামলায় শোন এরেস্ট দেখানোর কারণে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান আজ জেল থেকে বের হতে পারলেন না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুদকের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট গত ২৮-৪-২৫ তারিখ জামিল মঞ্জুর করেন।
কে এমপি গোয়েন্দা শাখার পক্ষ থেকে শেখ রায়হানুল ইসলাম খালিশপুর থানার মামলা নাম্বার ২ -১৪/৮/২৪ এই মামলায় শোন এরেস্ট পাঠিয়েছে কাশিমপুর কারাগারে। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও শোন এরেস্টের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। খালিশপুর থানার ওই মামলার এজাহারে তার নাম নেই।
পরবর্তীতে খুলনা থানার আরো একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় সেই মামলায় এজাহারে তার নাম নেই। এই দুটি মামলায় আদালত তাকে জামিন দিয়েছে। আর জেলগেটে তাকে মুক্তি দেওয়ার জন্য তালিকায় নাম দেওয়া হয়। সে মোতাবেক তাকে ছেড়ে দেওয়ার জন্য জেলগেটে আনা হয়। এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের তৎপরতা বেড়ে যায়।
সন্ধ্যার পূর্ব মুহূর্তে খুলনা থানার মামলা নাম্বার ১৬ তারিখ ১০/০৯/২৪ এই মামলায় শোন এরেস্ট দেখিয়ে পুনরায় তাকে আবার জেলের কক্ষে পাঠানো হয়। এই মামলার এজাহারেও তার নাম নেই।
জামিন হওয়ার পরেও তাকে জেল গেট থেকে আবারও গ্রেফতারের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই বর্বর কর্মকাণ্ডের।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার মিজানুর রহমান মিজান মামলায় জামিন পাওয়ার পরও জেল থেকে বের হতে পারলেন না
খুলনার মিজানুর রহমান মিজান মামলায় জামিন পাওয়ার পরও জেল থেকে বের হতে পারলেন না
দুদকের মামলা ও পরবর্তীকালে বর্তমান সরকারের দুটি মামলায় জামিন পাওয়ার পরও আজ আরও একটি মামলায় শোন এরেস্ট দেখানোর কারণে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান আজ জেল থেকে বের হতে পারলেন না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুদকের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট গত ২৮-৪-২৫ তারিখ জামিল মঞ্জুর করেন। কে এমপি গোয়েন্দা শাখার পক্ষ থেকে শেখ রায়হানুল ইসলাম খালিশপুর থানার মামলা নাম্বার ২ -১৪/৮/২৪ এই
মামলায় শোন এরেস্ট পাঠিয়েছে কাশিমপুর কারাগারে। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও শোন এরেস্টের কারণে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। খালিশপুর থানার ওই মামলার এজাহারে তার নাম নেই।পরবর্তীতে খুলনা থানার আরো একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় সেই মামলায় এজাহারে তার নাম নেই। এই দুটি মামলায় আদালত তাকে জামিন দিয়েছে। আর জেলগেটে তাকে মুক্তি দেওয়ার জন্য তালিকায় নাম দেওয়া হয়। সে মোতাবেক তাকে
ছেড়ে দেওয়ার জন্য জেলগেটে আনা হয়। এরই মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের তৎপরতা বেড়ে যায়। সন্ধ্যার পূর্ব মুহূর্তে খুলনা থানার মামলা নাম্বার ১৬ তারিখ ১০/০৯/২৪ এই মামলায় শোন এরেস্ট দেখিয়ে পুনরায় তাকে আবার জেলের কক্ষে পাঠানো হয়। এই মামলার এজাহারেও তার নাম নেই।জামিন হওয়ার পরেও তাকে জেল গেট থেকে আবারও গ্রেফতারের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই বর্বর কর্মকাণ্ডের।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত