বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনার ডুমুরিয়ায় বাগানের ভিতর ঝোপের মধ্যে অজ্ঞাত ছিন্ন-ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ
logo

খুলনার ডুমুরিয়ায় বাগানের ভিতর ঝোপের মধ্যে অজ্ঞাত ছিন্ন-ভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ

 খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর বাজার পালপাড়া হাতিপোতা কাসেমুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পাশে বাগানের ভিতর ঝোপের মধ্যে অজ্ঞাত এক ছিন্ন বিচ্ছিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন।

ডুমুরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ডুমুরিয়া থানা পুলিশ পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় উক্ত লাশের মাথা ও শরীরের খন্ডিত অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 ঘটনাস্থলে লুঙ্গি ও মোবাইল, শার্ট এবং জুতা দেখে ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্ৰামের মোঃ রেজাউল হোসেন সরদার  সনাক্ত করে  উক্ত লাশ তার ছেলে ইসমাইল হোসেন সরদার এর। সে জানায় একই গ্রামের আজব আলীর ছেলে মোঃ শাহিনুর রহমান গত ০১ আগস্ট ইসমাইল হোসেন গাজী (ভ্যানচালক) কে ইঞ্জিন চালিত ভ্যানসহ সাতক্ষীরায় ভাড়া করে নিয়ে যায়। 

সেই থেকে ইসমাইলকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না।  উক্ত ঘটনার প্রেক্ষিতে ইসমাইল গাজীর বাবা ডুমুরিয়া থানায় একটি সাধারন ডায়েরি করেছিল।

খুঁজুন