খুলনায় আল আমিন নামে এক যুবককে গুলি করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার ০৩ আগস্ট রাত আনুমানিক ০৮টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন স্থানীয় শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় মাছের ঘের দেখাশোনা করতেন ও মাঝে মাঝে অটোরিকশা চালাতেন।
পুলিশ জানায়, নিহত আল আমিন মোটরসাইকেলযোগে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে খানাবাড়ি দিঘির পূর্ব পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা একটি মোটরসাইকেল এবং গলা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলটি তখনও চালু অবস্থায় ছিল এবং যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তিনি আরো বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। মাথা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় আল আমিনকে গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনার দৌলতপুরে আল আমিন নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
খুলনার দৌলতপুরে আল আমিন নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
খুলনায় আল আমিন নামে এক যুবককে গুলি করে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ০৩ আগস্ট রাত আনুমানিক ০৮টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত আল আমিন স্থানীয় শাহেদ আলীর ছেলে। তিনি পেশায় মাছের ঘের দেখাশোনা করতেন ও মাঝে মাঝে অটোরিকশা চালাতেন।পুলিশ জানায়, নিহত আল আমিন মোটরসাইকেলযোগে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে খানাবাড়ি দিঘির পূর্ব পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে গুলি করে এবং
মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরজুড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।পুলিশ বলছে, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, স্থানীয়রা একটি মোটরসাইকেল এবং গলা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে
দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখে মোটরসাইকেলটি তখনও চালু অবস্থায় ছিল এবং যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তিনি আরো বলেন, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। মাথা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। আশপাশের এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) তাজুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় আল আমিনকে গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত