বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত নেতা মাহবুবুর হত্যাকান্ডে প্রতিবেশী যুবক সজল গ্রেপ্তার
logo

খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত নেতা মাহবুবুর হত্যাকান্ডে প্রতিবেশী যুবক সজল গ্রেপ্তার

খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিষ্কৃত সহ -সভাপতি মাহবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সজল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। 

গতকাল শনিবার রাত সোয়া ২ টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজল ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি ওই সড়কে মুদি দোকানের ব্যবসা ছিল।

সজলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না।

কিন্তু মাহাবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যের ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহবুবকে নির্মমভাবে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে।
 
এ হত্যাকান্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন