বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনার বার্মাশীলে যৌথবাহিনীর অভিযানে ৭৩৬ লিটার বাংলা মদসহ এক জন গ্রেপ্তার
logo

খুলনার বার্মাশীলে যৌথবাহিনীর অভিযানে ৭৩৬ লিটার বাংলা মদসহ এক জন গ্রেপ্তার

মদসহ ব্যবসায়ী সেকেন্দার শিকু (৮৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার ০৭ আগস্ট দুপুর ১টার দিকে নগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে।
যৌথবাহিনীর নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লে. কমান্ডার মো. রাশেদ আলম।এলাকাবাসী জানান, দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালায়।

এ সময় তারা সেকেন্দার শিকু নামে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ৩টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন