বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করেছে
logo

খুলনার ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা করেছে

খুলনার ৬ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান গত ২৬ জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

খুলনার ৬ টি আসনের প্রার্থীরা হলেন 
খুলনা ১ নং আসনে (বটিয়াঘাটা+দাকোপ) জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ।

খুলনা ২ নং আসনে (সদর+সোনাডাঙ্গা) মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আমানুল্লাহ।

খুলনা ৩ নং আসনে (খালিশপুর+ দৌলতপুর+ খানজাহান আলী+ আড়ংঘাটা) কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।

খুলনা ৪ নং আসনে (রুপসা+ দিঘলিয়া+ তেরখাদা) কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

খুলনার ৫ আসনে (ডুমুরিয়া+ফুলতলা) জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম।

খুলনা ৬ আসনে (পাইকগাছা+কয়রা) জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন।
উল্লেখ্য ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে।

খুঁজুন