বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা নৌ অঞ্চলের প্রধানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ করেছেন
logo

খুলনা নৌ অঞ্চলের প্রধানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ করেছেন

 খুলনার কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে পৌঁছালে নৌ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গতকাল রবিবার ২১ ডিসেম্বর সকাল ১০টায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। 

পরবর্তীতে খুলনা নৌ অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল জনাব একে এম জাকির হোসেন (এন) এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন এঁর সাথে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

 এসময় তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আঞ্চলিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন এবং এ লক্ষ্য অর্জনে উভয়ে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অত:পর কেএমপি কমিশনার মহোদয় বানৌজা তিতুমীরে রক্ষিত পরিদর্শন বই এ স্বাক্ষর করেন। 

খুলনা নৌ অঞ্চলের প্রধান পুলিশ কমিশনার মহোদয়কে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। এ সময় অত্র নৌ অঞ্চলের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন