খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ০৬ অক্টোবর দিবাগত রাতে মহানগরীর ১ নং কাস্টমঘাট এলাকায় ঘটনা ঘটে।
নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান: রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, রাতে ১ নং কাস্টমস ঘাট এলাকায় একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ইমরান মুন্সী কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।
-খবরপ্রতিদিন/ সি.ব
খুলনা নগরীতে মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা যুবককে গুলি করে হত্যা করেছে
খুলনা নগরীতে মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা যুবককে গুলি করে হত্যা করেছে
খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইমরান মুন্সি (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ০৬ অক্টোবর দিবাগত রাতে মহানগরীর ১ নং কাস্টমঘাট এলাকায় ঘটনা ঘটে।নিহত ইমরান মহানগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাসিন্দা বাবুল সরদারের ছেলে। তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।স্থানীয় বাসিন্দারা জানান: রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে
ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা চার যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম বলেন, রাতে
১ নং কাস্টমস ঘাট এলাকায় একটি গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ইমরান মুন্সী কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে।-খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত