বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনা নগরীতে দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে এক চরমপন্থী নেতা গুরুতর আহত হয়েছে
logo

খুলনা নগরীতে দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে এক চরমপন্থী নেতা গুরুতর আহত হয়েছে

খুলনা নগরীতে দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে শেখ শাহাদাত হোসেন না‌মের এক চরমপন্থী গুরুতর আহত হ‌য়ে‌ছেন। আজ মঙ্গলবার ০৫ আগস্ট রাত আনুমানিক পৌ‌নে ০ ৮ টার দি‌কে নগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানার এলাকায় সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। তিনি বলেন: আহত শেখ শাহাদাত হোসেন চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাবাস ছিলেন। 

গেল কিছুদিন আগে তিনি কারাগার থেকে জামিনে বাইরে বের হন। 

আজ মঙ্গলবার রাত আনুমানিক পোনে আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাকে ধাওয়া করে। 

উপায়ন্তর না পেয়ে জীবন বাঁচাতে তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তার রক্ষা হয়নি। 

সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় তিনটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটজনক জনক অবস্থায় রয়েছে।

খুঁজুন