বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় খুলনা নগরীতে আইনশৃঙ্খলা অবনতি একঘণ্টার ব্যবধানে চার হত্যাকান্ডের ঘটনা
logo

খুলনা নগরীতে আইনশৃঙ্খলা অবনতি একঘণ্টার ব্যবধানে চার হত্যাকান্ডের ঘটনা

খুলনার আইন শৃঙ্খলার ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সাধারণ মানুষের  প্রতিনিয়ত দিন কাটে চরম আতংকে নিরাপত্তা বোধ করেন না কোন মানুষ। আর এবার ঘটল চরম নির্মম ঘটনা এক ঘণ্টার ব্যবধানে সংঘটিত হলো চারটি হত্যাকান্ড। 

নগরীর সোনাডাঙ্গায় নিহত ১ নগরীতে পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ রবিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে,সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা নগরীর মোল্লাপাড়ায়  নানীসহ দুই নাতির মরদেহ উদ্ধার লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি থেকে নানীসহ দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার ১৬ নভেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছে পুলিশ। 

তাদের ধারণা, দুপুরে হত্যাকাণ্ড ঘটলেও রাতে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। নিহতরা হলেন নানী মহিদুন্নেসা এবং তার দুই নাতি মুস্তাকিম (৮) ও ফাতিহা (৬) শিশু দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে নানীর মরদেহ লবণচরা থানার মুক্তা কমিশনার গলিতে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন এলাকা পরিদর্শন করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন