বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনা নগরীরতে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত অবশেষে উদ্ধার: দুর্বৃত্ত দুই সন্ত্রাসী গ্রেফতার
logo

খুলনা নগরীরতে অপহৃত খাদ্য পরিদর্শক সুশান্ত অবশেষে উদ্ধার: দুর্বৃত্ত দুই সন্ত্রাসী গ্রেফতার

খুলনা নগরীর সদর থানাধীন ৪নং ঘাট এলাকা থেকে খুলনা খাদ্য অধিদপ্তরে পরিদর্শক পদে কর্মরত সুশান্ত কুমার গতকাল রোববার ১৩ জুলাই সন্ধ্যা ০৭ টায় মজুমদার কে জোরপূর্বক ট্রলারে তুলে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্ত। 

এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার রাতেই খুলনা থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে তিনি উল্লেখ করেন বেশ কয়েকদিন যাবত তার স্বামী সুশান্ত কুমার মজুমদারের নিকট অপহরণকারীরা ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। সুশান্ত চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যা করে ভৈরব নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে 
অপহরণকারীরা। 

আসামীরা সুশান্তকে অপহরণ করে নেওয়ার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং ফোন করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। ফোনকলের সূত্র ধরে পুলিশ অপহৃত ভিকটিম এবং আসামীদের অবস্থান সনাক্ত করে খুলনা মহানগর পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। 

অভিযানে খুলনা জেলার তেরখাদা থানাধীন আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হতে অপহৃত ভিকটিম সুশান্ত কুমার মজুমদারকে হাত, পা এবং চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ অপহরণ চক্রের সাথে জড়িত ১) আলমগীর কবির (৪৮) পিতা-মোঃ মইনুদ্দিন বিশ্বাস, সাং-আইচগাতি, থানা-রুপসা. জেলা-খুলনা এবং ২) মুসা খান (২৮) পিতা-মোঃ মালেক খান, সাং-শিরগাতী, থানা-রুপসা, জেলা-খুলনাদ্বয়কে রূপসা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। অ/পহ/রণ/কা/রী/দের বিরুদ্ধে খুলনা সদর থানার মামলা নং-১৬, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন