বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা নগরীর সোনাডাঙ্গার বয়রায় স্বামীর এলোপাথাড়ি মারধরে স্ত্রী চাঁদনী নিহত হয়েছেন
logo

খুলনা নগরীর সোনাডাঙ্গার বয়রায় স্বামীর এলোপাথাড়ি মারধরে স্ত্রী চাঁদনী নিহত হয়েছেন

খুলনার বয়রায় চাঁদনী নামে এক গৃহবধূ তার স্বামীর হাতে নিহত। আজ মঙ্গলবার ২৬ আগষ্ট রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা ইসলামিয়া কলেজ রোড সংলগ্ন সিরাজুল ইসলাম জামে মসজিদের পাশে ভাড়া বাড়িতে চাঁদনী (২৫) নামের একগৃহবধু স্বামীর হাতে নিহত হয়েছে। 

নিহত চাঁদনী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার মাসুদের স্ত্রী। 

 চাঁদনীর ছোট ভাই হৃদয়ের ভাষ্যমতে, প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহের জের ধরে তার বোন চাঁদনী ও দুলাভাই মাসুদের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। একপর্যায়ে স্বামী মাসুদ চাঁদনীকে কিল-ঘুষি মেরে আহত করে এতে চাঁদনী অজ্ঞান হয়ে পাড়ে। 

পরবর্তীতে মেয়েটির শ্বশুর ও ছোট ভাই তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক  পরীক্ষা-নিরীক্ষা শেষে চাঁদনীকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মৃত ঘোষণা করার পরপরই চাঁদনীর শ্বশুর হাসপাতাল থেকে পালিয়ে যায়।

বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ সংক্রান্তের সোনাডাঙ্গা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

খুঁজুন