বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা খুলনা নগরীর শিপইয়ার্ডের পা‌শে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ নৌপুলিশ উদ্ধার করেছে
logo

খুলনা নগরীর শিপইয়ার্ডের পা‌শে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ নৌপুলিশ উদ্ধার করেছে

খুলনার শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে ভেসে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২ টার দিকে ওই যুবকের মরদেহ দেখে নৌ-পুলিশকে জানানো হলে তারা লাশটি উদ্ধার করে। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপসা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, দুপুর পৌনে ১২টার দিকে শিপইয়ার্ড ১নং পন্টুনের সাথে বেধে থাকা অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা দুপুর ১টা ৫ মিনিটে গিয়ে তা উদ্ধার করি। তার পরিচয় শনাক্ত করা 
যায়নি।

ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে। শরীরের কিছু অংশে পচন ধরেছে। তাছাড়া যুবকের পরনে একটি সাদা পায়জামা এবং উপরের অংশে কোন কিছু ছিলনা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন