বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ খুলনা নগরীর হোটেল তাজমহল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার
logo

খুলনা নগরীর হোটেল তাজমহল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

নাশকতা মামলায় খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব সোনাডাঙ্গা গীর্জা রোডের বাসিন্দা শেখ আব্দুল জব্বারের ছেলে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ৫ আগস্টের পর রাজনীতি পরিবর্তনের পর থেকে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ সাকিব আত্মগোপনে ছিল। সে আত্মগোপনে থেকে সরকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিল। 

এরই ধারাবাহিকতায় তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকে পুলিশ। শুক্রবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ আলীর ক্লাব সংলগ্ন হোটেল তাজমহলে অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নাশকতা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হতে পারেন।

খুঁজুন