খুলনা মহানগরীতে সংঘটিত চাঞ্চল্যকর দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে খুলনা মহানগরীর আদালত চত্ত্বরের প্রধান ফটকের সামনে প্রকাশ্য দিবালোকে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের দুই ব্যক্তিকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।
ঘটনার পরপরই র্যাব-৬-এর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ১৭ ডিসেম্বর বিকাল আনুমানিক ০৫ টা ৩০ মিনিটে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, ভিডিও ফুটেজে দৃশ্যমান এক অভিযুক্তকে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী রূপসা নদীর অপর পাড়ের আইজগাতি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ ইজাজুল হোসেন পিতা: মোঃ ফারুক হোসেন ঠিকানা আইজগাতি, থানা-রূপসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, খুলনা মহানগরীতে সক্রিয় দুইটি সন্ত্রাসী দলের মধ্যে অন্তঃকোন্দল, আধিপত্য বিস্তার ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মাদক বিক্রির অর্থ ভাগাভাগি, চাঁদা উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৬ আরও জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।