বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদল ও সদর থানার উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল
logo

খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদল ও সদর থানার উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিল

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড যুবদল.সদর থানার উদ্যোগে আয়োজিত বিশাল শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের মানুষের প্রাণের নেত্রী. তিন বারের সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র রূহের মাগফিরাত কামনায়।

সোমবার ১২ জানুয়ারি বিকেল ০৪ টা ৩০ মিনিটে লবনচরা সুইচ গেট সংলগ্ন সালাউদ্দিন ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-২ আসনের সংসদ সদস্য পদ-প্রার্থী ও বিএনপি মনোনীত জননন্দিত নেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু। 

তিনি তার বক্তব্যে দেশনেত্রী আপোসহীন রাজনৈতিক সংগ্রাম ও দেশের উন্নয়নে তার অনবদ্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন. বরং তিনি গণতন্ত্রের প্রতীক। পরম করুণাময় আল্লাহর কাছে তার আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদাউস নসীবের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আজিজুল ইসলাম আইয়ুবী. ইমাম ও খতিব হাজী আব্দুল মালেক জামে মসজিদ খুলনা।

আয়োজক ৩১নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষকে এই শোকসভায় অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

খুঁজুন