বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা নগরীর ৩০ নং ওয়ার্ড ডাক্তার গলির বাসিন্দা রাফির লাশ রুপসা নদী থেকে উদ্ধার
logo

খুলনা নগরীর ৩০ নং ওয়ার্ড ডাক্তার গলির বাসিন্দা রাফির লাশ রুপসা নদী থেকে উদ্ধার

খুলনা নগরীর ৩০ নং ওয়ার্ড ডাক্তার গলির বাসিন্দা রাফির লাশ অবশেষে চারদিন পরে বাবা-মায়ের আদরের ধন খুলনা জিলা স্কুলের মেধাবী ছাত্র রাফির লাশ সকালে রূপসা নদী থেকে উদ্ধার করা হয়েছে। 
মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় প্রায় চার দিন আগের রাফির লাশটি একটুকুও পচন ধরে নি। 

পানির মধ্যে থাকা কোন প্রাণী থাকে কুরে কুরে খায়নি। আলহামদুলিল্লাহ। আজ মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল ১১ টায় তার নামাজে জানাজা খুলনা ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস চত্বরে অনুষ্ঠিত হবে। 
এদিকে এক নজর রাফির লাশটি দেখে অঝোরে কাঁদছে তার পরিবার সাথে এলাকাবাসী। যেন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে বড় ভাই রাফি কে হারিয়ে মাত্র দুই বছরের ছোট ভাইটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। 

প্রিয় বড় ভাইকে হারিয়ে এই অবুঝ শিশুটি ও যেন বাকরুদ্ধ হয়ে গেছে। রাতে না ঘুমিয়ে শুধু তাকিয়ে থাকে সে। কখন তার প্রিয় রাফি ভাইয়া তাকে আদর করবে। ডান পাশে যে নিষ্পাপ শিশুর ছবিটি দেয়া হয়েছে সেটি  রাফির ছোট ভাইয়ের। 

উল্লেখ্য ৩০ নং ওয়ার্ড এর ডাক্তার গলির বাসিন্দা রাফি বন্ধুদের সাথে নদীর পাড়ে খেলতে যেয়ে  নদীর তীরে নোঙ্গর করা গাছ বোঝাই  একটি ট্রলার থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাঁচার জন্য বহু চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি রাফি।

খুঁজুন