বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় খুলনা মেট্টোপলিটন এলাকায় একের পর এক হত্যাকান্ড, অবৈধ অস্ত্রের প্রভাব ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে
logo

খুলনা মেট্টোপলিটন এলাকায় একের পর এক হত্যাকান্ড, অবৈধ অস্ত্রের প্রভাব ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে

 খুলনা মেট্রোপলিটন এলাকায় বিগত কয়েক মাসে নগরজুড়ে ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। মাদক, ছিনতাইসহ নানা অপরাধ সীমাহীনভাবে বেড়েছে।

খুলনা মেট্টোপলিটন পুলিশের কর্তাব্যক্তি হিসেব কমিশনার জুলফিকার আলী হায়দার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সম্প্রতি খুলনা আদালতের সামনে জোড়া খুনের ঘটনা সারাদেশে আলোচিত হয়ে পড়ে।

সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন। দবে অবশেষে ব্যর্থতা নিয়েই কেএমপি থেকে চলে যেতে হচ্ছে কমিশনার জুলফিকার আলী হায়দারকে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে।

অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে।

গতকাল সোমবার ০৮ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন