বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে
logo

খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালিয়েছে

খুলনা সিটি কর্পোরেশন এলাকার ব্যস্ততম শিববাড়ি মোড় এবং ডাকবাংলা মোড় থেকে পিকচার প্যালেস, পিকচার প্যালেস থেকে থানা মোড় হয়ে হেলাতলা মোড় পর্যন্ত ফুটপাতে আজ শনিবার ২০ সেপ্টেম্বর সকালে বিভিন্ন দোকানের সাইনবোর্ড ও অস্থায়ী দোকান অপসারণ করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ উচ্ছেদ অভিযান চালিয়েছে। 

এই অভিযানের মূল লক্ষ্য ছিল ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য সম্পূর্ণরূপে মুক্ত করা।ফুটপাতগুলোতে সাইনবোর্ড ও অস্থায়ী দোকান স্থাপন করায় পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হয় যা সৃষ্টি করে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থার পরিবর্তন করতে কেএমপির ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। অন্যান্য ব্যস্ততম ফুটপাতেও অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। 

এ অভিযানের নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব  সুদর্শন কুমার রায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন