খুলনা জেলার রূপসা উপজেলার রাজাপুর বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (৪২) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার ০২ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তের গুলিতে আহত আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে রাজাপুর বাজার এলাকায় অবস্থানকালে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা হঠাৎ ফারুক হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে তিনি গুরুতর আহত হন। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম আল-বিরুনী জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে রূপসা থানার রাজাপুর বাজার এলাকায় এক ব্যক্তিকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আহত ব্যক্তির নাম মোঃ ফারুক হোসেন।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছে।