বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা বিভাগীয় কমিশনারের নিকট বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পূনর্বহালের দাবিতে স্মারকলিপি
logo

খুলনা বিভাগীয় কমিশনারের নিকট বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসন পূনর্বহালের দাবিতে স্মারকলিপি

বাগেরহাট জেলার ঐতিহ্য, জনসংখ্যা ও ভৌগোলিক পরিধির বিবেচনায় অতীতে এই জেলার ৪টি সংসদীয় আসন ছিল, যা জেলার মানুষের রাজনৈতিক অংশগ্রহণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় প্রতিনিধিত্ব নিশ্চিত করত। 

কিন্তু পরবর্তীতে আসনসংখ্যা কমিয়ে আনা হয়, যা বাগেরহাটবাসীর স্বার্থবিরোধী এবং অবিচারমূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।বাগেরহাট জেলার সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পুনরায় ৪টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে। 

আজ রোববার ০৩ জুলাই বিকেল সাড়ে চারটায় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এর নিকট স্মারকলিপি প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সংসদের গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুজ্জামান দিপু,সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম,সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম, সাবেক সচিব মশিউর রহমান, যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি

খাদেম নিয়ামুল নাসিম আলাপ, বাগেরহাট বিএনপি নেতা মনিরুল,বাগেরহাট  সদর থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক,বাগেরহাট জেলা সাবেক যুবদল সাধারণ সম্পাদক সুজন মোল্লা সহ বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন