বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করা হয়েছে
logo

খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষণা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনা-৫ ও ৬ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।

শুক্রবার ০২ জানুয়ারি দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।খুলনা-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন।

জামায়াতে ইসলামীর গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলি আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনা-৬ আসনের বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি’র এসএম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মো. আছাদুল্লাহ ফকির ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করার জন্য খুলনার ৬টি আসনে ৪৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে খুলনা-১, খুলনা-৩, খুলনা-৫ ও খুলনা-৬ আসনে মোট ৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুঁজুন