শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
বিশ্ব পরিবেশ দিবস আজ শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার
সারাবাংলা খাসকান্দি এলাকায় মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গণসংযোগ
logo

খাসকান্দি এলাকায় মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গণসংযোগ

মুন্সিগঞ্জ ১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদ প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর পক্ষে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ জানুয়ারি সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় শেখ মোঃ আব্দুল্লাহ স্থানীয় ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী তারেক পরিষদের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি শাহ আলম সাজু। বাসাইল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ মানিছ উদ্দিন, সাধারণ সম্পাদক কে এম শাহজাহান, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সিরাজদিখান উপজেলা বিএনপির উপদেষ্টা ও বাসাইল ইউনিয়ন বিএনপি'র  সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন আজাহারী, সিরাজদিখান উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবুল মাঝি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মুক্তা চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় পলাশপুর স্কুল সংলগ্ন বালুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-১আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। এরপর তিনি গাড়ি বহর নিয়ে খাস কান্দি আবিল মাদবর বাড়ির শাহিনুর বেগম জামিয়াতুহ সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এবং আলেম-ওলামা ধর্মীয় ব্যক্তিত্ব ও গ্রামবাসীর কাছে ধানের শীষে ভোট চান।

এ সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন এবং গ্রামীণ নারীদের ফ্যামিলি কার্ড প্রদান সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

খুঁজুন